ঝটপট রান্না: সরিষা ইলিশের সহজ রেসিপি
অল্প সময়ে অল্প উপকরণে রান্না করা যায় ঐতিহ্যবাহী সরিষা ইলিশ।
বাঙালির প্রিয় খাবারের তালিকায় সরিষা ইলিশ সব সময় ওপরের দিকে। অল্প উপকরণে আধা ঘণ্টাতেই রান্না করা যায় পদটি।
উপকরণ: ইলিশ মাছ ৬ টুকরা, সরিষাবাটা ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ ৬-৭টি, হলুদ গুঁড়া আধা চা-চামচ, সরিষার তেল ৪ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।
মাছে লবণ-হলুদ মেখে রাখুন। প্যানে তেল গরম করে সরিষাবাটা, হলুদ ও অল্প পানি দিয়ে ফুটিয়ে নিন। মাছ দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর কাঁচা মরিচ দিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।





মন্তব্য (০)