আজকের রাশিফল: প্রেমে অতিরিক্ত উদ্দীপনা সন্দেহ বাড়াবে, কাঠি করবে হিংসুটে সহকর্মী
আজকের দিনে আপনার রাগ থাকবে একদম চুলায় চাপানো প্রেসার কুকারের মতো। একটুতেই সিটি বাজিয়ে ওঠার প্রবণতা তৈরি হতে পারে। অফিসে বসের কোনো সাধারণ মন্তব্য আপনার কাছে মহাযুদ্ধের ঘোষণা মনে হলেও মাথা ঠান্ডা রাখাই বুদ্ধিমানের কাজ হবে, নতুবা কপালে প্রমোশনের বদলে শো-কজ নোটিশ জুটতে পারে।



