গ্রিড বিপর্যয়ের পর ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তি
জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনও সব বিদ্যুৎকেন্দ্র চালু হয়নি। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের পরিস্থিতি সামাল দিতে লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো।




