পোশাক রপ্তানি বেড়েছে, পিছিয়ে উচ্চমূল্যের পণ্য
দেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। তবে এই প্রবৃদ্ধির বড় অংশ আসছে এমন সব পোশাক থেকে, যেগুলো দেশের প্রচলিত রপ্তানি পণ্যের তালিকায় আগে থেকে শীর্ষে রয়েছে। বিপরীতে তুলনামূলক উচ্চমূল্যের পোশাকের রপ্তানি বাড়ছে ধীরগতিতে।




