চলচ্চিত্রে সংকট, করণীয় ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে গতকাল চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে অনুষ্ঠিত হলো ‘আমাদের চলচ্চিত্রে সংকট, করণীয় ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার। পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেতা হেলাল খান।




