জেনে নিন বিশ্বের সবচেয়ে সুস্থ হৃৎপিণ্ডের দেশের নাম
হৃৎপিণ্ড ও রক্তনালি মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে অন্যতম। আর এর রোগ মানবজীবনের সবচেয়ে বড় নীরব ঘাতকদের একটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, পৃথিবীতে প্রতি তিনটি মৃত্যুর মধ্যে প্রায় একটির পেছনে রয়েছে হৃদ্রোগ।



