শীতের শুরুতে ত্বকের যত্নে ৫ পরামর্শ
আবহাওয়া বদলের সময় ত্বক শুষ্ক হয়ে যায়। কয়েকটি সহজ অভ্যাসে ত্বক রাখা যায় কোমল ও সতেজ।
শীতের শুরুতে বাতাসে আর্দ্রতা কমে যায়। ফলে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে ওঠে। কয়েকটি সহজ অভ্যাসে ত্বকের এই সমস্যা অনেকটাই কমানো যায়।
গোসলে খুব গরম পানি ব্যবহার না করে কুসুম গরম পানি ব্যবহার করুন। গোসলের পরপরই ময়েশ্চারাইজার লাগান। দিনে পর্যাপ্ত পানি পান করুন এবং মৌসুমি ফল খান।
বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। শীতেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে।





মন্তব্য (০)