বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে বৃষ্টির আভাস
দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী দুই দিন দেশের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
লঘুচাপের প্রভাবে আগামী দুই দিন চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। রাজধানীতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা কম।





মন্তব্য (০)