পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নয়, সেই দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের মেলা ভাঙচুর
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার সকালে মাঠটি পুনরুদ্ধারের দাবিতে মিছিল নিয়ে সেখানে অবস্থান করার পর এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য নির্মিত একটি ফটক ও কয়েকটি স্টল ভাঙচুর করেন তারা।



