সাথী আক্তারের বিরুদ্ধে ১৫১ ধারা প্রয়োগের যৌক্তিকতার তদন্ত চায় এইচআরএসএস
ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকার সম্পর্কে ক্ষোভ প্রকাশের পর নারী ব্যবসায়ী সাথী আক্তারকে আটক করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।



