১২ শতাংশ জমির বিনিময়ে মুক্তি চান অভিযুক্ত শিক্ষক সাগর
নেত্রকোণার মদনে ১২ বছরের মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভবতী করার আলোচিত মামলায় যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। বিচারকের প্রশ্নের জবাবে মূল আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার মাত্র ১২ শতাংশ জমি থাকার কথা জানিয়ে সব সম্পদের বিনিময়ে মামলা থেকে অব্যাহতির আকুতি জানিয়েছেন।



