সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব কোম্পানিগুলোর
বিশ্ববাজারে কাঁচামালের ঊর্ধ্বগতি এবং দেশের অভ্যন্তরে পরিবহন ও জ্বালানি খরচ বৃদ্ধির বিষয়টি সামনে এনে বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি আরও ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে পরিশোধনকারী কোম্পানিগুলো।


