বাংলাদেশে সেমিকন্ডাক্টর ডিজাইন বাড়াতে সিমেন্স ইডিএর পরিবেশক পেন্টা গ্লোবাল
বাংলাদেশের উদীয়মান সেমিকন্ডাক্টর ডিজাইন ইকোসিস্টেমে প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ ও সহায়তা সেবা সম্প্রসারণে সিমেন্স ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ)-এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর বা পরিবেশক হিসেবে স্বীকৃতি পেয়েছে পেন্টা গ্লোবাল লিমিটেড।




