রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৮১, শীর্ষে মিরপুর
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৮১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।




