খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।




