ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। বুথফেরত জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট কিংবা বিরোধী জোট—কেউই সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।




