প্রধানমন্ত্রীর জাপান সফরের তৃতীয় দিন, বৈঠক করবেন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে
জাপান সফরের তৃতীয় দিনে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৮ অক্টোবর) দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকের পাশাপাশি বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।


