গতি বেড়ে নির্ধারিত সময়ের আগেই স্থলভাগে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি
ভারতের পদুচেরির ইয়ানাম উপকূল দিয়ে নির্ধারিত সময়ের আগেই স্থলভাগে আঘাত হানতে শুরু করেছে অতি তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণব’। বুধবার ভোররাত থেকে উপকূল অতিক্রম শুরু করা ঘূর্ণিঝড়টির প্রভাবে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গসহ ভারতের পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যে তুমুল বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে।



