জাপানে বয়স্ক জনগোষ্ঠীর সেবায় রোবট, বাড়ছে বিদেশি কর্মীর চাহিদা
বয়স্ক জনগোষ্ঠীর সেবায় রোবটের ব্যবহার বাড়ালেও দক্ষ কেয়ারগিভারের ঘাটতি মেটাতে বিদেশি কর্মী নিয়োগ বাড়াচ্ছে জাপান।
জাপানে মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি। বয়স্কদের সেবায় তাই দেশটিতে রোবট ও স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহার দ্রুত বাড়ছে।
তবে প্রযুক্তি দিয়ে সব প্রয়োজন মেটানো যাচ্ছে না। দক্ষ কেয়ারগিভারের ঘাটতি মেটাতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে কর্মী নিয়োগের সুযোগ বাড়িয়েছে দেশটি।
বাংলাদেশ থেকেও জাপানি ভাষা ও কেয়ারগিভিং প্রশিক্ষণ নিয়ে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা দক্ষ শ্রমবাজারে নতুন সম্ভাবনা তৈরি করছে।





মন্তব্য (০)