ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ভারতের ট্রেন পরিষেবা নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে আলোচনায় এসেছেন পোল্যান্ডের ভ্রমণবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ডমিনিকা পাতালাস-কালরা। বন্দে ভারত এক্সপ্রেসে ভ্রমণের পর ইউরোপের ট্রেনের সঙ্গে ভারতের এই ট্রেনের খাবার, আসনের আরাম ও সময়ানুবর্তিতার তুলনা করেছেন তিনি।



