আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা, হবিগঞ্জের লাখাইয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার
হবিগঞ্জের লাখাইয়ে আইফোন ১১-এর লোভে তারেক মিয়া (২২) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বন্ধু সাহেলের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে তারেকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।




