নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা নেই, ইসরায়েলে সরকার গঠনের চাবি আরব দলগুলোর হাতে
ইসরায়েলের সাধারণ নির্বাচনে আরব নেতৃত্বাধীন দুটি দল জয়েন্ট লিস্ট ও রা’আম রেকর্ডসংখ্যক আসন পেতে যাচ্ছে বলে বুথফেরত জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে দল দুটি সম্মিলিতভাবে ১৮ থেকে ১৯টি আসন পেতে পারে।

