মৌলভীবাজারে মসজিদের দানবাক্সসহ এক রাতে ৭ দোকানে চুরি
মৌলভীবাজারের কমলগঞ্জে এক রাতেই সাতটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। একই রাতে দুটি মসজিদের দানবাক্স ভেঙে টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা। ধারাবাহিক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।




