খাগড়াছড়িতে আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে দীঘিনালা চ্যাম্পিয়ন
বর্ণিল ও বৈচিত্র্যময় নাচে-গানে মুখরিত পরিবেশে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ‘বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ফাইনাল খেলা। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।


