রাজশাহীর ‘জীবিত মাছ’ যাচ্ছে দেশের ২৮ জেলায়, প্রতিদিন বিক্রি ২০ কোটি টাকার
রাজশাহী বিভাগে রুই-কাতলসহ কার্পজাতীয় মাছ চাষে যেন বিপ্লব ঘটেছে। বিভাগের আট জেলায় বছরে উৎপাদন হচ্ছে প্রায় ৬ লাখ মেট্রিক টন মাছ। এর মধ্যে স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় দেড় লাখ মেট্রিক টন মাছ যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়।




