চ্যাম্পিয়ন দুই দলেই ছিলেন, এবার কাদের হয়ে খেলবেন ক্রীড়া প্রতিমন্ত্রী?
বাংলাদেশের ফুটবলের ইতিহাসে স্মরণীয় দুটি সাফল্যের নায়কদের আবারও একসঙ্গে দেখা যাবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন ও ২০১০ সালের এসএ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশ দলের মধ্যে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ।



