দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার স্যার বলা ইউএনও এখন ‘ছুটি বিতর্কে’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর বিতর্কের রেশ না কাটতেই এবার ছুটির অনুমোদন ও কর্মস্থল ত্যাগের সময় নিয়ে গুরুতর প্রশ্নবিদ্ধ হয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম।



