প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের ম্যাচ স্থগিত
ট্রেন দুর্ঘটনায় ৩০ জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্প্যানিশ ফুটবলে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার কোপা দেল রের ২৪টি ম্যাচ স্থগিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।



