বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ডিবির অভিযানে গ্রেপ্তার ৪
পুলিশ পরিচয়ে বাস থামিয়ে ১০২ ভরি ১২ আনা স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাঁদের।



