ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেপ্তার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের
ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করে ক্ষোভ প্রকাশের পর আটক নারী উদ্যোক্তা সাথী আক্তারকে (৩০) কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।


