নোয়াখালীতে কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় এনসিপি নেতার পদত্যাগ
মুঠোফোনে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে খন্দকার দিদারুল আলম জনান, সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে তাঁকে আগে থেকে কিছু জানানো হয়নি। মঙ্গলবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত কমিটিতে নিজের নাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দেখতে পান তিনি।



