সরকারের সমালোচনা করলেই গ্রেফতার, এটা মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ফেসবুকে সরকারবিরোধী মন্তব্য করায় ময়মনসিংহের নারী উদ্যোক্তা সাথী আক্তারকে গ্রেফতার করা হয়েছে। অথচ সরকারের সমালোচনা করলেই কাউকে গ্রেফতার করা যায় না।



