অর্ধেক ভোট গণনা শেষে ৫৫টি আসনে এগিয়ে নেতানিয়াহু
ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনে অর্ধেকের বেশি ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনো ছয় আসন পিছিয়ে রয়েছে জোটটি।



