পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে গেলেও চলবে মেট্রোরেল, সেটা কীভাবে
জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের কারণে মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকায় প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও ঢাকার মেট্রোরেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। মেট্রোরেলের একটি সাবস্টেশনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও অন্য সাবস্টেশনের মাধ্যমে ট্রেন চলাচল সচল রাখা হয়।


