আগুনে পুড়ল দক্ষিণ কোরিয়ার গুরিয়ং বস্তি
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের অভিজাত গাংনাম এলাকার উপকণ্ঠে অবস্থিত গুরিয়ং বস্তিতে মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসেন দমকলকর্মীরা, আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে ছিটানো হয় পানি।




