আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল চাটমোহর, বাম্পার ফলনের হাতছানি
পাবনার চাটমোহরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। বন্যার পানি আগেভাগে নেমে যাওয়ায় নতুন করে কিছু জমি চাষের আওতায় এসেছে। এতে গত বছরের তুলনায় ১৫ হেক্টর বেশি জমিতে আমন আবাদ হয়েছে।


