শহরের খাল বাঁচলে বাঁচবে শহর
জলাবদ্ধতার স্থায়ী সমাধান কংক্রিটের নালায় নয়, হারিয়ে যাওয়া খাল পুনরুদ্ধারে।
একসময় রাজধানীর বুক চিরে বয়ে যেত অর্ধশতাধিক খাল। আজ তার বেশির ভাগই দখল আর ভরাটে হারিয়ে গেছে। এক ঘণ্টার বৃষ্টিতেই তাই শহর ডুবে যায়।
আমরা সমাধান খুঁজেছি বড় বড় নালা আর পাম্পস্টেশনে। কিন্তু প্রকৃতির নিজস্ব পানিপ্রবাহের পথ বন্ধ রেখে কোনো প্রকৌশলই স্থায়ী সমাধান দিতে পারে না।
খাল উদ্ধারের সফল উদাহরণ আমাদের সামনেই আছে। দরকার রাজনৈতিক সদিচ্ছা আর দখলদারদের বিরুদ্ধে নিরপেক্ষ পদক্ষেপ।




মন্তব্য (০)