শিক্ষাক্রম বদলালেই কি শিক্ষা বদলায়
নতুন শিক্ষাক্রমের সাফল্য নির্ভর করবে শ্রেণিকক্ষে শিক্ষকের প্রস্তুতির ওপর। সেখানেই আমাদের বিনিয়োগ সবচেয়ে কম।
প্রতিটি নতুন শিক্ষাক্রম আসে বড় প্রত্যাশা নিয়ে। কাগজে-কলমে সেগুলো চমৎকার—মুখস্থনির্ভরতা কমানো, দক্ষতা বাড়ানো, শিক্ষার্থীকে কেন্দ্রে রাখা। কিন্তু শ্রেণিকক্ষে গিয়ে দেখা যায়, বদলায়নি প্রায় কিছুই।
কারণ, শিক্ষক প্রশিক্ষণ হয় তাড়াহুড়ো করে, কয়েক দিনের কর্মশালায়। একজন শিক্ষককে যে নতুন পদ্ধতিতে পড়াতে বলা হচ্ছে, তিনি নিজে কখনো সেভাবে শেখেননি।
শিক্ষকের বেতন, মর্যাদা ও পেশাগত উন্নয়নে বিনিয়োগ না বাড়ালে কোনো শিক্ষাক্রমই কাঙ্ক্ষিত ফল দেবে না। শিক্ষা সংস্কারের প্রথম অধ্যায়টা তাই শিক্ষককে নিয়েই লিখতে হবে।




মন্তব্য (০)