ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
বলিউড অভিনেতা শাহরুখ খানের জন্মদিন মানেই তার মান্নতের বাইরে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ, শাহরুখ…’ গগনভেদী চিৎকার! আর মান্নতের সিংহদুয়ারের সামনে চেনা দৃশ্য বাদশার দর্শনপ্রত্যাশী জনঅরণ্যের ঢেউ।



