‘লগি-বৈঠা’ দিয়ে হত্যাকাণ্ড: বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ
২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখা। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।




