রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব
পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নতুন করে অস্থিরতার আভাস মিলছে। বিশ্ববাজারে বুকিং দর ও আন্তর্জাতিক পণ্য পরিবহন ব্যয় (ফ্রেইট কস্ট) বৃদ্ধির অজুহাত দেখিয়ে ভোজ্যতেলের দাম লিটারপ্রতি একলাফে ১৪ টাকা বাড়ানোর জোরালো প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা।




