নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণের সীমা বাড়ল
কুটির, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পের নারী উদ্যোক্তারা এখন থেকে জামানত ছাড়াই আগের চেয়ে বেশি অঙ্কের ঋণ নিতে পারবেন।
কুটির, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পের নারী উদ্যোক্তারা এখন থেকে জামানত ছাড়াই ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। আগে এ সীমা ছিল ১০ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলোকে মোট এসএমই ঋণের অন্তত ১৫ শতাংশ নারী উদ্যোক্তাদের দিতে হবে।
নারী উদ্যোক্তারা সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছেন তাঁরা।





মন্তব্য (০)