মূল্যস্ফীতি কমে এক অঙ্কে, তবু খাদ্যপণ্যে চাপ
সার্বিক মূল্যস্ফীতি কমে এক অঙ্কে নেমেছে। তবে চাল, সবজি ও মাছের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে।
সেপ্টেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭ শতাংশে নেমেছে বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো। দীর্ঘদিন পর মূল্যস্ফীতি এক অঙ্কে নামল।
তবে খাদ্য মূল্যস্ফীতি এখনো ৯ শতাংশের ওপরে। বাজারে চাল, সবজি ও মাছের দাম নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য বড় চাপ হয়ে আছে।
অর্থনীতিবিদেরা বলছেন, বাজার তদারকি জোরদার এবং সরবরাহব্যবস্থার দুর্বলতা দূর না করলে খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখা কঠিন হবে।





মন্তব্য (০)