নিখোঁজের আগে এক ব্যক্তির সঙ্গে কথা বলে হাত মেলান তাহসিফ
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক পাইলট ও কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর আগে বাসার নিচে এক ব্যক্তির সঙ্গে কথা বলা ও হাত মেলানোর দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে তাদের পাশে একটি নীল মোটরসাইকেল চালু অবস্থায় দেখা যায়।



