ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ, গণনা শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ৪টা ২০ মিনিটের দিকে ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয়েছে গণনা। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুরের দিকে তা বাড়তে থাকে।



