বদলির আগে একদিনে এক ‘সন্ত্রাসীর’ ৬৫ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের (বর্তমানে এসআরবি) এক কর্মকর্তা হত্যা মামলার আসামি ও আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের নামে বিভিন্ন পরিমাণের ৬৫টি জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করে দিয়েছেন সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবীব।



