দৌলতপুরে অবৈধ ৫ পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন
মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে পাঁচটি পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে উপজেলার আবুডাঙ্গা ও শ্যামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।




