নতুন সেতুতে বদলে যাচ্ছে চরাঞ্চলের জীবন
নদীর ওপর নতুন সেতু চালু হওয়ায় চরাঞ্চলের কৃষকেরা সহজেই পণ্য নিয়ে যেতে পারছেন হাটে।
নদীর ওপর নতুন সেতু চালু হওয়ায় চরাঞ্চলের কৃষকেরা সহজেই পণ্য নিয়ে যেতে পারছেন উপজেলা সদরের হাটে। আগে নৌকায় পার হতে সময় লাগত কয়েক ঘণ্টা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সেতুর কারণে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এবং রোগীদের হাসপাতালে নেওয়াও সহজ হয়েছে।
সেতুটির দৈর্ঘ্য ৪৫০ মিটার। নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫২ কোটি টাকা।





মন্তব্য (০)