সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে, জরিপের ফল প্রকাশ
সর্বশেষ ক্যামেরা ট্র্যাপিং জরিপে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা আগের জরিপের তুলনায় বেড়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
সর্বশেষ ক্যামেরা ট্র্যাপিং জরিপে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা আগের জরিপের তুলনায় বেড়েছে বলে জানিয়েছে বন বিভাগ। জরিপে ৬০৫টি স্থানে ক্যামেরা বসিয়ে প্রায় এক বছর ধরে তথ্য সংগ্রহ করা হয়।
বন কর্মকর্তারা বলছেন, চোরা শিকার কমে আসা, স্থানীয় বাসিন্দাদের সচেতনতা এবং টহল জোরদার করায় বাঘের সংখ্যা বেড়েছে। জরিপে বেশ কয়েকটি শাবকের ছবিও পাওয়া গেছে, যা বাঘের সুস্থ প্রজননের ইঙ্গিত দেয়।
তবে লবণাক্ততা বৃদ্ধি ও ঘন ঘন ঘূর্ণিঝড় বাঘের আবাসস্থলের জন্য বড় হুমকি হয়ে উঠছে বলে সতর্ক করেছেন বন্য প্রাণী বিশেষজ্ঞরা।




মন্তব্য (০)