মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধে সংঘর্ষ, ২০ বাড়িতে ভাঙচুর-লুটপাট-আগুন
মাদারীপুর সদর উপজেলায় মসজিদ কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় প্রায় ২০টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।




